32 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: যুক্তরাজ্য সফর ও জাতীসংঘের সাধারণ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল চারটায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাধারণত কোনো দেশ সফর করে আসার পর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সেখানে সফর সংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়া সফর সংশ্লিষ্ট ছাড়াও সাংবাদিকের নানা প্রশ্নের উত্তর দেন। দুই দেশ সফর শেষে ৬ অক্টোবরের সংবাদ সম্মেলনেও সফর নিয়ে কথা বলার পাশাপাশি নানা প্রশ্নের জবাবও দেবেন বঙ্গবন্ধুকন্যা।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে লন্ডনে যান প্রধানমন্ত্রী।

রানির শেষকৃত্যে যোগদান শেষে গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। নিউইয়র্কে অবস্থানকালে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন তিনি। এছাড়া অংশ নেন জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানেও। দুই দেশে ১৮ দিনের সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন সরকারপ্রধান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত