25 C
আবহাওয়া
১০:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সানে-মানের গোলে বিধ্বস্ত প্লাজেন

সানে-মানের গোলে বিধ্বস্ত প্লাজেন

বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: ভিক্টোরিয়া প্লাজেনকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে এলিয়েঞ্জ এরেনায় প্লাজেনকে ৫-০ গোলে হারায় জার্মান ক্লাবটি। ঘরের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করেন লেরয় সানে। একটি করে গোল করেন সাদিও মানে, সের্গে জিনাব্রি ও এরিক মাক্সিম চুপো-মোটিং। করোনা আক্রান্ত হওয়ায় জশুয়া কিমিখ, থমাস মুলার খেলেননি।

এমন জয়ে ‘সি’ গ্রুপে শীর্ষস্থান দখলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ড গড়েছে জুলিয়েন নাগেলসম্যানের দল। রিয়াল মাদ্রিদের রেকর্ড পেছনে ফেলে এখন এই টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। রাতের ম্যাচটিতে প্লাজেনের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বায়ার্ন। ম্যাচে ৭১ ভাগ বলই ছিল তাদের দখলে। খেলা শুরুর সাত মিনিটের মাথায় লেরয় সানের গোলে এগিয়ে যায় বায়ার্ন।

৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জে জিনাব্রি। ২১ মিনিটে একটি করে ব্যবধান ৩-০ করেন সাদিও মানে। চার মিনিট পর জামাল মুসিয়ালা গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। তা নাহলে বিরতির আগেই এক হালি গোল পেয়ে যেতো স্বাগতিকরা। দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মধ্যে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে বুন্দেসলিগার ক্লাবটি।

৫০তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও আসরে চতুর্থ গোলের দেখা পান সানে। মানের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। ৫৯তম মিনিটে গোরেটস্কার পাস ধরে স্কোরলাইন ৫-০ করেন দ্বিতীয়ার্ধে মুসিয়ালার বদলি নামা চুপো মটিং। ক্লাবের হয়ে ২২৭ দিনের গোল খরা কাটালেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

এই জয়ে দারুণ কীর্তি গড়ে বায়ার্ন মিউনিখ। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল তারা।চেক রিপাবলিকের ক্লাব প্লাজেনের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই নিয়ে পাঁচ ম্যাচ খেলে সবগুলোই জিতল মিউনিখের দলটি। ৩ ম্যাচের ৩টিই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা