বিএনএ ডেস্ক: দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সজিন নামে এক টেকনিক্যাল হেলপারকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিমানের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির গণমাধ্যমকে এ তথ্য জানান।
মেজর ফারহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণ পাচার হতে পারে। সে কারনে আমরা নজরদারি বাড়াই। যাত্রী নামার পর এক পর্যায়ে আমাদের লোকজনকে দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করে তাকে ধরে ফেলি। পরে তার দেখানো মতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। মালামালসহ তাকে আমরা কাস্টমস হেফাজতে রেখেছি।
বিএনএ/শাম্মী
![]()

