24 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কমছে কর্ণফুলী নদীর স্রোত, স্বাভাবিক হচ্ছে ফেরি চলাচল

কমছে কর্ণফুলী নদীর স্রোত, স্বাভাবিক হচ্ছে ফেরি চলাচল


বিএনএ, রাঙামাটি : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশনের ফলে কর্ণফুলী নদীতে স্রোতের কারণে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কাপ্তাই চন্দ্রঘোনা-রাইখালী নৌ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে কর্ণফুলী নদীতে স্রোত কমে যাওয়ায় স্বাভাবিক হচ্ছে ফেরী চলাচল। সকাল থেকে ফেরী দিয়ে পার হচ্ছেন যাত্রীরা।

জানা যায়, কর্ণফুলি নদীর উপর চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে যাতায়াতের ২টি ফেরী স্রোতের কারণে পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। এতে রাঙামাটি থেকে বান্দরবান-রাজস্থলী সড়কে যানচলাচল ও বন্ধ হয়ে পড়ে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় কাপ্তাই বাঁধ থেকে ২.৫ ফিট করে বাঁধের ১৬টি জলকপাট খুলা রয়েছে। ফলে সকাল থেকে কর্ণফুলী নদীতে স্রোত কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

জেসমিন বেগম নামে এক যাত্রী বলেন, কয়েকদিন ফেরি বন্ধ থাকায় অনেক কষ্ট হয়েছে। এখন চলাচল স্বাভাবিক হয়েছে। নিজেদের প্রয়োজনীয় কাজগুলোও করতে পারছি।

এ বিষয়ে ফেরির ইজারাদার হোসেন তালুকদার বলেন, কর্ণফুলীতে নদীতে জোয়ার এবং কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের গেইট খুলা হলে ফেরিতে উঠার সিঁড়িতে অতিরিক্ত পানি উঠার ফলে চলাচল বন্ধ থাকে। কয়েকদিনে আমাদের লোকসান হয়েছে। আজকে স্রোত কমে যাওয়ায় ফেরী চলাচল করছে। ফলে যাত্রীরা যাতায়াত করছেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার