27 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় বন্যায় নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

সাতকানিয়ায় বন্যায় নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম):  চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ডুবে নিহত ১০ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। মঙ্গলবার(৫সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস প্রতিটি পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন বিশ্বাস। উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী ১০ পরিবারকে এ অর্থ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আর্থিক সহায়তা প্রাপ্তরা হলেন পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো. সাকিব, ৪ নম্বর ওয়ার্ডের ডা. সৈয়দ আহমদের ছেলে মো. ইদ্রিস, চরতী ৭ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে বদিউল আলম, তার মেয়ে জান্নাতুল ফেরদৌস, সোনাকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের ফজল করিমের ছেলে হেলাল, নলুয়া ২ নম্বর ওয়ার্ডের মনিন্দ্র করের স্ত্রী শোভা করণ, চরতী ৭ নম্বর ওয়ার্ডের জহির আহমদের ছেলে আবদুর রহিম, কাঞ্চন মিয়া বাড়ীর সানজিতা আক্তার, মৌলভীর দোকান এলাকার মো. ইদ্রিস, চরতীর শহিদুল ইসলামের পরিবার।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, স্মরণকালের ভয়াবহ এ বন্যায় আপনাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।

এসএমএনকে,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ