27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

মিয়ানমারের ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

মিয়ানমারের ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

বিএনএ, কক্সবাজার: মধ্যরাতে মিয়ানমার থেকে আসছিল ইয়াবার চালান, এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজারের টেকনাফে মুন্ডারডেইল ঘাট থেকে ২৮ হাজার ইয়াবাসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মো. সলিম (৪০), মো. ইয়াছিন (৩৬), হামিদ হোসেন (৪৫) ও আব্দুর রহমান (৩০)।

আরও পড়ুন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান শৃঙ্খলাভঙ্গ করেছেন : আইনমন্ত্রী

লে. কমান্ডার আব্দুর রহমান জানান, সোমবার দিবাগত মধ্যরাতে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে টেকনাফের মুন্ডারডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে মুন্ডারডেইল ঘাটে একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪জন ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে তল্লাশি করে মো. ইয়াছিনের নিকট থাকা একটি পলি ব্যাগ হতে ২৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ