34 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ওমানের সমুদ্র সৈকতে চট্টগ্রামের দুই প্রবাসীর সলিল সমাধি

ওমানের সমুদ্র সৈকতে চট্টগ্রামের দুই প্রবাসীর সলিল সমাধি

আব্বাস (২৫ ) ও আজাদ (২০)

প্রবাস ডেস্ক: ওমানের সমুদ্র সৈকতে দুই প্রবাসী বাংলাদেশির সলিল সমাধি ঘটেছে। এরা হলেন, চট্টগ্রামের নাজিরহাট পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের চাঁদগাঁও পাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ আব্বাস (২৫ ) ও মোহাম্মদ আজাদ (২০)। পরিবারে ছয় ভাইয়ের মধ্যে আব্বাস দ্বিতীয় আজাদ চতুর্থ বলে জানা গেছে।

জানা যায়, রোববার স্থানীয় সময় রাত ৩টার দিকে বন্ধুদের সাথে মাস্কাট জেবল শিফা সাগর পাড়ে বেড়াতে দিতে যান তারা। সেখানে দুই ভাই সমুদ্র সৈকতে গোসল করতে নামলে জোয়ারের পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেন। সোমবার (৪সেপ্টেম্বর) ভোরে পুলিশ সাগর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।

দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তারা  ওমানের হামিরিয়া এলাকায় বসবাস করতেন। কয়েকমাস পূর্বে দেশে তাদের বাবা মারা গেলে পরিবারের সবাই দেশে আসে। সম্প্রতি মাকে রেখে আব্বাস ও আজাদ আবার  ওমান চলে যান।

বর্তমানে তাদের মরদেহ ওমানের রাজধানীর কুরুম রয়েল পুলিশ হাসপাতালের মর্গে রয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী