23 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আমিরের পথেই হাঁটছেন বিজয়

আমিরের পথেই হাঁটছেন বিজয়

বিজয়

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে।

গত ২৫ আগস্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বহুল আলোচিত এই সিনেমা। এরপর নানা বিষয়ে বিতর্কেও জড়ান বিজয়। অবশেষে বলিউড অভিনেতা আমির খানের পথে হাঁটতে যাচ্ছেন ‘ডিয়ার কমরেড’খ্যাত এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর পারিশ্রমিক নেননি আমির খান। এবার সেই পথেই হাঁটবেন বিজয় দেবরকোন্ডা। নিজের পারিশ্রমিক থেকে ৬ কোটি রুপির বেশি ফেরত দেবেন এই অভিনেতা। এ সিনেমার জন্য বিজয় দেবরকোন্ডা ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৭৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

বড় বাজেটে নির্মিত হয়েছে ‘লাইগার’ সিনেমা। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির দ্বিতীয় দিন থেকেই টিকিট বিক্রি কমতে শুরু করে। সর্বশেষ ৬৫ কোটি রুপিতে গিয়ে থমকে যায় বিজয়-অনন্যার এই সিনেমার আয়।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেন নির্মাতারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা