23 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ঝুট গুদামে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুট গুদামে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুট গুদামে আবারও ভয়াবহ আগুন

বিএনএ গাজীপুর: গাজীপুরের সিটি করপোরেশনের পূবাইল মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন  নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সাধারণ মানুষও সাধ্যমত ফায়ার সার্ভিসকে সাহায্য করছেন। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ওই গুদামে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। এখন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে। তবে এখনও পর্যন্ত অগ্নিকোণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত কমিটি করে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা হবে বলে জানান তিনি।

ঝুট মালিকেরা বলছে, এখানে প্রায় ৭০ টি গুদাম রয়েছে। এই গুদামগুলোর মালিক ৮ জন। প্রতিটি গুদামে আগুন লেগে গেছে। কয়েকদিন আগেও এখানে অগ্নিকাণ্ড ঘটেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা