বিএনএ, মাগুরা : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে দূর্বৃত্তরা।
বুধবার (০৫ আগস্ট) রাত ৯ টার কিছু সময় আগে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও ভাংচুরের চেষ্টা করা হয়। তবে এ সময় বাড়িতে কেউ ছিলেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগের চিহ্ন পাওয়া গেলেও তা কিসের আগুন সেটা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘হামলায় পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত করতে তদন্ত চলছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

