23 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি

বিএনএ, ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে করা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুরে বোন রেহানাসহ দেশ ছাড়েন তিনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। এ পরিস্থিতিতে সোমবার হাই অ্যালার্ট ইস্যু করেছে বিএসএফ।

ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ-এর ডিজি ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলেও জানানো হয়েছে।

বিএসএফ-এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়।

সূত্রে জানা গেছে, বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল। সোমবার বেলা গড়ানোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ। কোনওভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে।

সীমান্তের প্রতিটি চৌকিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সে বিষয়ে সতর্ক আছে বিএসএফ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা