31 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনা প্রধান

৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনা প্রধান


সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (৫ আগস্ট) দুপুর ৩ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভাষণ দেওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।এর আগে জানানো হয়েছিল দুপুর ২টায় তিনি বক্তব্য দেবেন।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।

এরপর  রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর