23 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে যুবক আহত

বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে যুবক আহত

আনোয়ারা- কর্ণফুলীতে হাতির আক্রমণে ২৪ঘন্টায় দুই মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে মো. সাইফুদ্দিন (৩৬) নামে এক বাক-প্রতিবন্ধী যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ৮টায় উপজেলার আহলা করলডেঙ্গা পাহাড়ের মইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক সাইফুদ্দিন আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা বখতিয়ার পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে। তার এক ছেলে রয়েছে বলে জানা যায়।

এছাড়া হাতির পালের তাণ্ডবে পাহাড়ের কৃষি জমি ও লেবু বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুদ্দিনের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাঁচার সম্ভাবনা কম।

আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নান বলেন, সাইফু্দ্দিন পেশায় একজন দিনমজুর। শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কাজে গিয়েছিল সে। সেখানেই বন্য হাতির সামনে পড়লে হামলার শিকার হয় সাইফুদ্দিন। এছাড়া বন্য হাতির পাল ক্ষেত ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে