28 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা

নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা


বিএনএ বিশ্বডেস্ক : পশ্চিম আফ্রিকার প্রতিরক্ষা প্রধানরা নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নিয়েছেন ।

পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের সংগঠন ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোয়াস) রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আবদেল ফাতু মুসা শুক্রবার এ কথা জানান।  ‍

তিনি বলেন, কখন এই অভিযান চালানো হবে সে বিষয়ে ইকোয়াসভুক্ত দেশগুলোর প্রধানরা সিদ্ধান্ত নেবেন।  নাইজারে সামরিক অভ্যুত্থানকারীদেরকে ইকোয়াস জানাবে না কখন, কোথায় সামরিক অভিযান চালানো হবে।  রোববারের মধ্যে যদি সামরিক জান্তা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে এই অভিযান চালানো হবে।

নাইজেরিয়ার রাজধানী আবুজা’তে তিনদিনের মিটিং শেষ করে শুক্রবার মুসা বলেন, এই অভিযানে কারা যাবেন তা ঠিক করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় রসদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে কখন এবং কোথায় আমাদের সেনাদের মোতায়েন করা হবে। এরই মধ্যে নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইকোয়াস।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু