26 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নকল বিড়ি জব্দ

ময়মনসিংহে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নকল বিড়ি জব্দ

ময়মনসিংহে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নকল বিড়ি জব্দ

বিএনএ, ময়মনসিংহ ,হামিমুর রহমান:ময়মনসিংহের একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় অবৈধ রাফিন বিড়ির স্থানীয় ডিলার মো.সেলিমকে আটক করা হয়েছে। এঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে নগরীর ইউএসবি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ২ লাখ ৪০ হাজার শলাকা রাফিন বিড়ি উদ্ধার করা হয়। রাজশাহী থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল বিড়ি ময়মনসিংহে এনে বাজারজাত করছিল একটি চক্র। বিড়ি নিতে আসা অটোরিকশা চালকের দেয়া তথ্য অনুযায়ী জেলার তারাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে বালিখা বাজার থেকে আরও এক বস্তা নকল বিড়িসহ ডিলার সেলিমকে আটক করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা করে আসছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ সময় র‌্যাব-১৪ দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান। সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এ সময় দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান।

সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের