27 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিএনএ, ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সফরকারি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি টুয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। টাইগাররা ৮ বল হাতে রেখেই ৫ উইকেটে এই ম্যাচে জয়লাভ করে।
বুধবার(৪আগস্ট) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি অষ্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

এই বিজয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকারি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি টুয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। টাইগাররা ৮ বল হাতে রেখেই ৫ উইকেটে এই ম্যাচে জয়লাভ করে।

অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী অষ্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অষ্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে।

বিএনএনিউজ২৪, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ