24 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনাঃ চট্টগ্রামে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১১১৭

করোনাঃ চট্টগ্রামে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১১১৭

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। যাদের ৩ জন নগরের বাকি ৬ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১১৭ জন। তারমধ্যে ৬৪১ জন নগরের ও ৪৭৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ হাজার ৫৪৬ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ১০০ জন নগরের বাসিন্দা ও ২২ হাজার ৪৪৬ জন বিভিন্ন উপজেলার।

বুধবার (৪ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ৩ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা হয়।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ৭৫ ও উপজেলার ১৭৪ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ১৯০ ও উপজেলার ৮২ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ১০০ ও উপজেলার ৫৪ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়।

নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী এন্টিজেন টেস্টে ৮৪৪ জনের মধ্যে ২৩৮ জন জীবাণুবাহক বলে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৮৮ জন ও উপজেলার ১৫০ জন। চট্টগ্রাম নগরীতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহকারী কয়েকটি কেন্দ্রে এন্টিজেন টেস্ট করা হয়ে থাকে।

এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪২ নমুনা পরীক্ষা নগরের ৫৫ জন ও উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়। শেভরন ল্যাবে ২৪২ টি নমুনায় চট্টগ্রাম নগরের ৩৯ ও উপজেলার ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৬৫ জনের নমুনা পরীক্ষায় নগরে ২৪ জন ও উপজেলার ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। আরটিআরএল ল্যাবে ৩৯ নমুনা পরীক্ষা নগরের ১৪ জন আর উপজেলার ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় নগরে ৫৬ জন ও উপজেলার ২ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে কেবল ২৭ টি এর মধ্যে উপজেলার ২ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে