27 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ


বিএনএ, ঢাকা : আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবু টানানোর সামগ্রী।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর ছয়টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর একটি বিমান জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে এই মানবিক সহায়তা দক্ষিণ এশিয়া ও এই অঞ্চলের মানুষের সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

গত ২২ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক মানুষ মারা যান। প্রায় দুই হাজারের বেশি আফগান নাগরিক গুরুতর আহত হন। শত শত ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ