23 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিধিনিষেধ অমান্য করায় ৪৭ মামলা

চট্টগ্রামে বিধিনিষেধ অমান্য করায় ৪৭ মামলা

জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৪৭টি মামলায় ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।   সোমবার ( ৫ জুলাই) নগরের ডবলমুরিং, বন্দর, পাহাড়তলি, আকবরশাহ, ইপিজেড, পতেঙ্গা, পাঁচলাইশ, বায়েজিদ, খুলশী, সদরঘাট, চাদগাঁও, চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নগরের ডবলমুরিং, বন্দর ও সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ও নিবেদিতা চাকমা। এসময় মাসুমা ৯ মামলায় ২ হাজার ৬শ’ টাকা ও নিবেদিতা ৫ মামলায় ২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান নগরের পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে ২ মামলায় ৩শ’ টাকা জরিমানা আদায় করেন।

এদিকে নগরের ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মামলায় ১ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। পাশাপাশি নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও এহসান মুরাদ। এসময় তারা ৫টি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নগরের চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ মামলায় ৪শ’ টাকা জরিমানা আদায় করেন। নগরের খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও প্লাবন কুমার বিশ্বাস। এসময় দুজনেই দুটি মামলায় ২ হাজার ৯শ ২০ টাকা জরিমানা আদায় করেন।

তাছাড়া নগরের চাদগাঁও এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ও ফাহমিদা আফরোজ। এসময় তারা ১০টি মামলায় ২ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে