26 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে বেড়েছে যান চলাচল

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে বেড়েছে যান চলাচল

লকডাউন

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন আজ। প্রথম দুই দিন রাস্তা ফাঁকা থাকলেও শনিবার থেকেই সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। পঞ্চম দিনেও তা অব্যাহত আছে।

সোমবার (৫ জুলাই) সড়কে মানুষ ও যানবাহনের পাশাপাশি রিকশার উপস্থিতি বেড়েছে। সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হলেও বেশ কিছু অফিস খোলা রয়েছে, আর মূলত সেইসব অফিস-গামীদের কারণেই সড়কে মানুষের সংখ্যা বেড়েছে।

সরেজমিনে রাজধানীর প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখে গেছে, আগের চারদিনের তুলনায় সড়কে মানুষ, রিকশা, যানবাহন অনেক বেড়েছে। শুধু চলছে না গণপরিবহন। এছাড়া সব কিছুই চলছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কম।

মাতুয়াইল মেডিকেল থেকে রাজারবাগ যাওয়ার জন্য সড়কে অপেক্ষা করছিলেন নাজমুল হাসান নাসিম নামে একজন সরকারি চাকরিজীবী।

তিনি বলেন, গত তিন দিনের তুলনায় আজ মানুষ, যানবাহন, রিকশার সংখ্যা সড়কে অনেক বেশি। প্রথম তিনদিন ভালোভাবে লকডাউন পালিত হয়েছে, কিন্তু গতকাল থেকে এই সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আজ থেকে যেহেতু ব্যাংক খুলেছে তাই মানুষের সংখ্যা আরও বাড়বে। এছাড়া আমাদের মতো জরুরি সেবা প্রদানের অফিসগুলো খোলা আছে আগে থেকেই। এসব অফিস-গামী মানুষরা সকাল সকাল সড়কে ভিড় করেছেন।

আজকের কঠোর বিধিনিষেধ কেমন চলছে- জানতে চাইলে রিকশাচালক গাজী সাঈদ জুম্মন বলেন, আজ মানুষ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে যানবাহনের সংখ্যাও। ট্রিপ না পাওয়ায় রিকশাও কম চলতো এই কয়দিন। কিন্তু গতকাল ও আজ সড়কে রিকশা অনেক বেড়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুন কোভিড- ১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ‘দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। এ অবস্থায় সারাদেশে কমপক্ষে ১৪ দিনের ‘শাটডাউন’ জারির সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ