28 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ২১ হাজার অবৈধ সিমকার্ড ও ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

২১ হাজার অবৈধ সিমকার্ড ও ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১


বিএনএ, ঢাকা : রাজধানীর দক্ষিণখানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার অবৈধ সিমকার্ড উদ্ধার করেছে র‌্যাব-১।

এ সময় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ জুন) এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিটিআরসি এবং এনটিএমসির সহযোগিতায় র‌্যাব-১ এর একটি অভিযানিক দল ঢাকার দক্ষিণখান থানাধীন শহীদ লতিফ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু