28 C
আবহাওয়া
১১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো


বিএনএ, ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায়  যুদ্ধবিরতির আহ্বানে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার(৪ জুন)এই প্রস্তাবের ওপর ভোট হয়, যেখানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।প্রস্তাবে গাজায় ইসরায়েলের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির বিষয়টি জিম্মিদের মুক্তির সঙ্গে যথাযথভাবে সংযুক্ত করা হয়নি, ফলে প্রস্তাবটি তাদের জন্য গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের সব সীমা ছাড়িয়ে গেছে এবং তারা জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে। তারপরও একটি দেশকে রক্ষার জন্য এসব লঙ্ঘন থামানো হচ্ছে না বা জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা-সংক্রান্ত ১৪টি প্রস্তাব উত্থাপিত হয়েছে। এর মধ্যে মাত্র চারটি প্রস্তাব গৃহীত হয়েছে। গতকালের ভোটাভুটি ছিল ২০২৪ সালের নভেম্বরের পর এই বিষয়ে প্রথম ভোট।

এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে