25 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১২ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১২ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ১২ বছর ধরে পালিয়ে থাকা আলী আকবর ওরফে বাবুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (৫ জুন) নগরীর অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল চট্টগ্রামের পটিয়া থানাধীন মধ্যম হুলাইন গ্রামের বাসিন্দা।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল জানান, ২০১২ সালের ২৬ আগস্ট সিএমপির কর্ণফুলী থানাধীন মইজ্জ্যার টেক এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় বাবুল। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। মামলার বিচার চলাকালীন জামিন নিয়ে পালিয়ে যায় বাবুল। এরপর তার অনুপস্থিতিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর ধরে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপণ করে ছিল  আসামি বাবুল।

বিএনএ, নিউজ/রেহানা/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের