27 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছাদ থেকে পড়ে নিহত ১

রাজধানীতে ছাদ থেকে পড়ে নিহত ১

রাজধানীতে ছাদ থেকে পড়ে নিহত ১

বিএনএ, ঢাকা: রাজধানীর শনির আখড়া জাপানি বাজার এলাকার একটি বাসার পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মোহাম্মদ শহিদুল শিকদার (৫০) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই শামীম জানান, আমার ভাই শনির আখড়া জাপানি বাজারে ৬ নম্বর রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিল। সকাল সাড়ে নয়টার দিকে ওই বাসার পাঁচ তলার ছাদে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা