20 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসির পাঁচ কর্মকর্তাকে বদলি

ইসির পাঁচ কর্মকর্তাকে বদলি

ইসি

বিএনএ, ঢাকা : নির্বাচন কমিশনের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি. এম. সাহাতাব উদ্দিনকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে বদলি করে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া আলাদা আরেক প্রজ্ঞাপনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে বদলি করে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রংপুর জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা