30 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ার এঁওচিয়া ইউপি নির্বাচন স্থগিত

সাতকানিয়ার এঁওচিয়া ইউপি নির্বাচন স্থগিত

সাতকানিয়ার খবর

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।  রোববার(৫জুন) কমিশনের নির্বাচন পরিকল্পনা বিভাগের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। তবে কি কারণে নির্বাচন স্থগিত হয়েছে সুর্নিদিষ্ট কোন কারণ উল্লেখ নেই ওই প্রজ্ঞাপনে। আগামী ১৫ জুন সাতকানিয়া-বাঁশখালীর সীমান্তবর্তী এই ইউনিয়নে ভোটগ্রহণের কথা ছিলো।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিশন থেকে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তবে কেন বা কি কারণে নির্বাচন স্থগিত হয়েছে আমি জানিনা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এরআগে গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশন থেকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৭ মে শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু ছালেহ, তার বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হকের মনোনয়ন জমা পড়ে। তবে ফেরারি আসামি হওয়ার তথ্য গোপন করায় যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায় এলডিপির সভাপতি মাহমুদুল হকের মনোনয়নপত্র। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীসহ অন্যান্য নেতাদের হস্তক্ষেপে প্রার্থীতা প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।

ফলে এ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আবু ছালেহ।

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্যমতে, ওই ওয়ার্ডের ৮টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন। এছাড়া ৯ ওয়ার্ডের নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।

এসজিএন,এসএমএনকে

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা