27 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে জনসমাগম না করার অনুরোধ শিক্ষা উপমন্ত্রীর

হাসপাতালে জনসমাগম না করার অনুরোধ শিক্ষা উপমন্ত্রীর


বিএনএ, চট্টগ্রাম : চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও পার্কভিউ হাসপাতালে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।এই মুহূর্তে হাসপাতালে অতিরিক্ত জনসমাগম হলে চিকিৎসাধীনদের সংক্রমণ ঝুঁকি বেড়ে যাবে।

উপমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অগ্নি নির্বাপণের জন্য রাতভর কাজ করেছেন। ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন নিহত হয়েছেন। চট্টগ্রামের আপামর জনসাধারণ ও আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতায় সরকারি-বেসরকারি সকল স্থাপনা মিলে চিকিৎসাসেবা নিশ্চিত হয়েছে এবং চলমান আছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেশ কয়েকজন আহতকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা