33 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে মরদেহের সারি বাড়ছে

চমেক হাসপাতালে মরদেহের সারি বাড়ছে

বিএম কন্টেইনার ডিপো

পড়ুন : সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৩৭

বিএনএ, চট্টগ্রাম:  চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন ৬ জন। তবে তাদের নাম জানা যায়নি।

এর আগে সাতজন নিহতের কথা জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সর্বশেষ ফায়ার সার্ভিসের এক কর্মীর লাশ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। দগ্ধদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।

সর্বশেষ আপডেট : ১২.৩৫পিএম,৫/৬/২০২২ —-সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ঢাকা থেকে যাচ্ছে ফায়ার সার্ভিসের হ্যাজমট টিম, ভেতরে ঢুকে উদ্ধারে সক্ষম তারা! চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট। তাদের সাহায্য করতে ঢাকা থেকে ফায়ারের উদ্ধারকারী আরও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জনের হ্যাজমট (হ্যাজারডাস ম্যাটারিয়াল) টিম চট্টগ্রামে যাচ্ছে। উদ্ধারকারী এই দলটি বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তারা অগুনের ভেতর থেকে উদ্ধার অভিযানে অংশ নিতে সক্ষম।

সেনাবাহিনীর সদস্যরা ডিপো থেকে কোন কেমিক্যাল যাতে ড্রেন বা খাল হয়ে যাতে সমুদ্রে যেতে না পারে সে জন্য বাধ দেয়ার চেষ্টা করছেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর