25 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » দোকান ও শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত

দোকান ও শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত


বিএনএ, ঢাকা: জ্বালানি সাশ্রয়ে রাজধানীর সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের  এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিংমল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এপ্রিল মাসে জ্বালানি তেলের প্রয়োজনীয় মজুত আছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, তিন মাসের পেট্রোল ও অকটেনেরও মজুত রয়েছে।

বিএনেএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ