31 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রপাতেরও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে কয়েক দিন ধরে চলা তাপদাহের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজধানীবাসী। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

সন্ধ্যার আগে থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এর পরই ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে গরমের ছন্দঃপতন হয়। কিছুটা স্বস্তি পায় ঢাকাবাসী।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরো কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এর আগে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত