27.5 C
আবহাওয়া
১২:২৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাসের চুলা জ্বালানো নিয়ে তিতাসের সতর্কবার্তা

গ্যাসের চুলা জ্বালানো নিয়ে তিতাসের সতর্কবার্তা

গ্যাসের চুলা জ্বালানো নিয়ে তিতাসের সতর্কবার্তা

বিএনএ, ঢাকা: গ্যাসের চুলা জ্বালানো নিয়ে সতর্কতামূলক বেশ কিছু পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। শনিবার (০৫ এপ্রিল) তিতাস গ্যাসের পক্ষ থেকে সতর্কতামূলক এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরগুলোয় ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?