26 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৫

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মালামালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল- মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।

তিনি জানান, গতকাল রাতে বিমানবন্দর মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি গাড়িকে সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়ি থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশি সিগারেটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। পরে গ্রেপ্তারদের দেয়া তথ্যমতে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. মনির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের