23 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে ঈদের ছুটি শুরু ৯ এপ্রিল

ববিতে ঈদের ছুটি শুরু ৯ এপ্রিল

ববিতে ঈদের ছুটি শুরু ৯ এপ্রিল

বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঈদ-উল ফিতর উপলক্ষে ছুটি শুরু হচ্ছে এপ্রিলের ৯ তারিখ থেকে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, স্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৯ এপ্রিল (রোববার) থেকে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এবং ১৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত অফিস ছুটি থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছুটি থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে।

বিএনএ, রবিউল ইসলাম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা