23 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » “আইআইইউসি রামাদ্বান কালচারাল উইক”

“আইআইইউসি রামাদ্বান কালচারাল উইক”

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ চলছে “আইআইইউসি রামাদ্বান কালচারাল উইক”

মাহে রামাদ্বান এর গুরুত্ব ও মাহাত্ম্য শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর“মোরালিটি ডেভেলাপমেন্ট প্রোগ্রাম”এবং“প্রক্টরিয়ালবডি”- এর তত্ত্বাবধানে ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের স্টুডেন্টস ক্লাব সমূহের সমন্বিত উদ্যোগে “আইআইইউসি রামাদ্বান কালচারাল  উইক” নামে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন মাঠে ৪ এপ্রিল ২০২৩ (মঙ্গলবার) থেকে শুরু হওয়া “আইআইইউসিরামাদ্বানকালচারাল উইক” এরশুভ উদ্ভোদনকরেনআইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজএরমাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজামুহাম্মদ নেজামুদ্দিন নদভীএমপি। এসময় উপস্থিত ছিলেন আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, রেজিস্ট্রার জনাব এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টরজনাব মোঃইফতেখার উদ্দিন সহআইআইইউসির   শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে ‘রামাদান এক্সপো’। এতে আইআইইউসির বিভাগীয়  ক্লাব সমূহ বিভিন্ন পণ্যের স্টল নিয়ে অংশ গ্রহণ করছে। অতিথি গণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

bnanews24,GN

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা