24 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গণপিটুনিতে ইউপিডিএফ কর্মী নিহত : অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর

গণপিটুনিতে ইউপিডিএফ কর্মী নিহত : অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর

গণপিটুনিতে ইউপিডিএফ কর্মী নিহত অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার গণপিটুনিতে আহত হয়ে ইউপিডিএফ কর্মী নিহতের প্রতিবাদে বুধবার (৫ এপ্রিল) অবরোধ চলাকালে অটোরিকশা ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল থেকে সেনাবাহিনীর টহল দল নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। সাথে পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত ছিল।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের ডাকে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় সড়ক অবরোধ শেষ হয়েছে।

গণপিটুনিতে ইউপিডিএফ কর্মী নিহত  অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর
অবরোধ সরিয়ে নিচ্ছে পুলিশ

নিহত ইউপিডিএফ কর্মী হ্লাচিংমং মারমার হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ অবরোধের ডাক দেওয়া হয়। বুধবার (৫ এপ্রিল) অবরোধের ফলে জেলা শহরে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলোকে সকাল থেকেই সেনাবাহিনী ও পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেওয়া হয়েছে। আধাবেলা সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!