18 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর দুই হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ২কয়েদির মৃত্যু হয়েছে।মৃতরা হলেন,  একেএম সিরাজুল হক (৫৬) ও মাইনউদ্দিন (৫৮)।

সিনিয়র কারারক্ষী মো.কামাল শেখ জানান, সোমবার সকাল ১১টার দিকে কয়েদি সিরাজুল হককে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানিগঞ্জ)  অসুস্থ্য হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরিক্ষা নিরিক্ষা করে  মৃত ঘোষণা করেন।

তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মাইনউদ্দিন নামে আরও এক কয়েদি মারা গেছেন। তার বিস্তারিত পরে জানাতে পারবো।

মৃত সিরাজুল হকের স্ত্রী সুরাইয়া হোসেন জানান, তারা শ্যামলি দুই নম্বর রোডে নিজেদের বাসায় থাকেন। গত ২৮ মার্চ সন্ধ্যায় মোবাইল কোর্ট গ্রেফতার করে। এরপর ৬ মাসের কারাদণ্ড দেন। এরপর থেকেই কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।

তিনি বলেন, তার ঔষধের দোকান রয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, দুই বন্দিকে অসুস্থজনিত কারণে পৃথক  হাসপাতালে ভর্তি করা হয়েছিলো, পরে তারা চিকিংসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা