25 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে ২৪ ঘণ্টায় লাখের বেশি সংক্রমণ

ভারতে ২৪ ঘণ্টায় লাখের বেশি সংক্রমণ

করোনা

বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ ভারতে বিপজ্জনক মোড় নিয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে গেছে যা গত ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন।

ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৫ লাখ ৮৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন।

করোনার দ্বিতীয় ঢেউ ভারত প্রকট আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এ জন্য করোনার নতুন ধরনকে দায়ী করছেন তারা।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজারের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময় মারা গেছেন ১৮৫ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ১৯ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ২৮ লাখ ৬৬ হাজার জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৬১ লাখ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!