বিএনএ, চট্টগ্রাম : রমজান মাস উপলক্ষ্যে কর্মহীন, হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে সেহেরী-ইফতার এবং নগদ টাকা বিতরণ করেছে পটিয়ার হাজী মোহাম্মদ সেলিম উদ্দীন ফাউন্ডেশন। সম্প্রতি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা, কর্ণফুলী থানার মজ্জ্যার টেক এবং রাজধানী ঢাকার কদমতলীতে এ সেহেরী-ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারমান হাজী সেলিম উদ্দীনের অর্থায়নে প্রতি পরিবারকে ২৫ কেজি ওজনের চালের বস্তা, ডাল, পিঁয়াজ,তেল, লবণ, ছোলা বিতরণ করা হয়। এ ছাড়া আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতি পরিবারকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা ঈদ খরচ দেওয়া হয়।
ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিম উদ্দিন, জুবুর আহমদ, খায়ের আহমদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, মহিউদ্দিন, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, রোমান,রিফাত, অর্থ , মিজান প্রমুখ।
বিএনএনিউজ২৪ডটকম
![]()

