বিএনএ ডেস্ক: র্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের আজকের (৫ মার্চ) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বিএনএ/শাম্মী
![]()

