28 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ২ দিনের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

২ দিনের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

বিচারপতি মানিককে নিয়ে গুজব

বিএনএ, ঢাকা : সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানী গুলশান থানার একটি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় মো. আবু যর শেখ নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন তার মা মোসা. ছবি।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড হয় তার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা