23 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এবার ফিলিস্তিনিদের জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলিরা

এবার ফিলিস্তিনিদের জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলিরা

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি গুঁড়িয়ে দিয়েছে, বেথলেহেমের কাছে জলপাইয়ের চারা উপড়ে ফেলেছে

বিশ্ব ডেস্ক :  ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা, বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেবার পর অধিকৃত পশ্চিমতীরে এবার জমির ফসল ও গাছপালা ধ্বংস করতে শুরু করেছে।

মঙ্গলবার(৫ মার্চ) ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা বেথেলহাম থেকে জানায়, আজ ইসরায়েলি দখলদার বাহিনী  পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মালিকানাধীন জমির বিশাল অংশ গুঁড়িয়ে দিয়েছে এবং ওয়াদি ফুকিন গ্রামে প্রায় ৪০০টি জলপাইয়ের চারা উপড়ে ফেলেছে। এ সময় অন্যান্য শত শত ফসল গাছও তারা  বুলডোজার দিয়ে উপড়ে ফেলে।

গাজা উপত্যাকায় যুদ্ধ চলার সুবাদে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের সাথে স্থানীয় ইহুদি বসতি স্থাপনকারীরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের সম্পদ নষ্ট করছে। জোরপূর্বক দখল করে নিচ্ছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা