27 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিমান বোঝাই ত্রাণ পাঠালেন পর্তুগাল সুপারস্টার রোনাল্ডো

বিমান বোঝাই ত্রাণ পাঠালেন পর্তুগাল সুপারস্টার রোনাল্ডো

ক্রিস্টিয়ানো রোনাল্ডো

বিএনএ স্পোর্টস ডেস্ক:  সেভ দ্য চিল্ড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো তুরস্ক ও সিরিয়ায়  ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য বিমান বোঝাই ত্রানসামগ্রী পাঠিয়েছেন।

মানবিক এই  ফুটবলারের পাঠানো সামগ্রীর মধ্যে রয়েছে তাবু, খাদ্য সামগ্রী, বালিশ, কম্বল, বিছানা, শিশু খাদ্য, দুধ ও ঔষধ।

সাম্প্রতিক ভুমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এঘটনা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবল তারকাকে খুব ব্যথিত করেছে।

এর আগেও বিভিন্ন মানবিক সহায়তা এগিয়ে যান  পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকা। শিশুদের মস্তিস্কের অস্ত্রোপচারের জন্য তিনি দান করেছিলেন ৮৩ হাজার মার্কিন ডলার। নিজ দেশ পর্তুগালের একটি ক্যান্সার হাসাপাতালের তহবিলে দিয়েছিলেন ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।

এই ফরোয়ার্ড বিশ্বব্যাপী করোনা ভাইরসের ব্যাপক সংক্রমনের সময় পুর্তগীজ হাসপাতালগুলোতে দান করেছিলেন এক মিলিয়ন ইউরো।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ