28 C
আবহাওয়া
৩:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বয়লার বিস্ফোরণ : হতাহতদের আর্থিক সহায়তা

চট্টগ্রামে বয়লার বিস্ফোরণ : হতাহতদের আর্থিক সহায়তা

চট্টগ্রামে বয়লার বিস্ফোরণ

ঢাকা :  চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিঃ এবং অক্সিকো লিঃ এর বয়লার প্ল্যান্টে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ।

রবিবার(৫ মার্চ ২০২৩) তিনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের দাফনে ২৫ হাজার টাকা, নিহতদের পরিবার প্রতি ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসায় জনপ্রতি ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যে নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়েছে এবং আহতদের আত্মীয় স্বজনদের হাতে তুলে দেয়া হচ্ছে। চেক প্রদানের সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু