23 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে পছন্দের হলে উঠলেন ফুলপরী খাতুন

ইবিতে পছন্দের হলে উঠলেন ফুলপরী খাতুন

ইবিতে পছন্দের হলে উঠলেন ফুলপরী খাতুন

বিএনএ: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার ফুলপরী খাতুনকে হলে সিট রবাদ্দ দেয়া হয়েছে। তার পছন্দে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বকুল ব্লকের ৫০১ নম্বর কক্ষে সিট বরাদ্দ দেয় প্রশাসন।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফুলপরী নিজে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রুম পছন্দ করেন। ইতোমধ্যে শেখ হাসিনা হল থেকে বিছানাপত্রও স্থানান্তর করেছেন তিনি।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে পছন্দমতো হলে উঠতে পেরে উচ্ছ্বসিত ফুলপরী খাতুন। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে খুবই ভালো লাগছে। পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সঙ্গে না ঘটে, এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ভুক্তভোগী ছাত্রীকে সিট দেয়ার বিষয়ে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি হল প্রভোস্টের সহযোগিতায় ভুক্তভোগীর পছন্দ অনুযায়ী হলে সিট বরাদ্দ দিয়েছেন। জানান, ফুলপরীকে অভয় দেয়া হয়েছে। সে নির্বিঘ্নে হল থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালাতে পারবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার