25 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মোহামেডানের হয়েই মাঠে নামবেন সাকিব

মোহামেডানের হয়েই মাঠে নামবেন সাকিব

মোহামেডানের হয়েই মাঠে নামবেন সাকিব

বিএনএ: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের দলের হয়েই মাঠে নামবেন সাকিব।

শনিবার (৪ মার্চ) মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন।সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ডিপিএলের গত মৌসুমেও সাকিব দলভুক্ত হয়েছিলেন মোহামেডানের। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাকিব শুরুর দিকে যোগ দিতে পারেননি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেয়ায় আর খেলতে পারেননি সাকিব। যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলেছিলেন।

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা