26 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে তুন্দু‌লের আগু‌নে ৫টি দোকান পুড়ে ছাই

মিরসরাইয়ে তুন্দু‌লের আগু‌নে ৫টি দোকান পুড়ে ছাই


বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার ভোরের বাজারে এক‌টি রু‌টি তৈ‌রির দোকা‌নে তুন্দুল থে‌কে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানীরা।

ক্ষতিগ্রস্তরা হলেন, চায়ের দোকান মালিক খোকন, হোরা মিয়া, মুদির দোকান মালিক মফিজ, আমজাদ এবং নুরুল হুদা। প্রত্যক্ষদর্শী দোকানদার আব্দুল গাফফার জানান, গভীর রাতে চায়ের রুটি বানানো তুন্দুল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো দোকানে ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো চার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শনিবার রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমরা দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খোকনের চায়ের দোকানের তুন্দুল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর