31.3 C
আবহাওয়া
১:০৮ অপরাহ্ণ - আগস্ট ৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুইদিন স্থগিত

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুইদিন স্থগিত

আজ চট্টগ্রাম বন্দর দিবস

বিএনএ, চট্টগ্রাম : নৌপরিবহন উপদেষ্টা অবসারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে দাবি আদায়ের আশ্বাসের পর দুইদিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বন্দর ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে আলাদা বৈঠক শেষে সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রমজানে ভোগ্যপণ্য খালাসের সুবিধার্থে আগামী দুদিন কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এর মধ্যে আশ্বাস বাস্তবায়ন না হলে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ফের কর্মবিরতি চলবে।

দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে বেশি পণ্য হ্যান্ডলিংকারী টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল(এনসিটি) পরিচালানার জন্য আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেয় সরকার। এমন সিদ্ধান্তের পর নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিক ও কর্মচারীরা।

এতে বন্দরের পণ্য খালাসসহ যাবতীয় কাজে ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন নৌপরিবহন উপদেষ্টা।

বৈঠক শেষে তিনি সমস্যা সমাধানের আশা ব্যক্ত করে বলেন, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে বন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার হার্ডলাইনে যাবে।

বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময়ও শ্রমিক-কর্মচারীরা উপদেষ্টা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তারা চুক্তিপ্রক্রিয়া বাতিলের দাবিতে শ্লোগান দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ