27 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

বিএনএ, চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ (৩১), কোতোয়ালী থানার আসামি বশির আহাম্মদ (৩৪), শামসুল আলম ভূঁইয়া বাবুল (৫৬), মিজানুর রহমান (৫৩), মোহাম্মদ আলী আকবর (৪০), চকবাজার থানার আসামি মো, খায়েরুল ইসলাম (২৪), তয়ন বড়ুয়া (২২), সদরঘাট থানার আসামি মো, আরিফ আহম্মেদ (৩০), মো. হাছান (৪২), মো. জাহাঙ্গীর আলম (৪৪), পাহাড়তলী থানার আসামি মো. রাজু (৩০), ২৪ নম্বর রামপুরা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহামুদুল হাসান (৪৩), বন্দর থানার আসামি মো. রুবেল, বায়েজিদ বোস্তামি থানার আসামি মো. সেলিম (২০), মো. নিজাম উদ্দিন সজিব (২২), মো. রেজাউল করিম তানভির (২৫)।

পাঁচলাইশ মডেল থানার আসামি মো. আব্দুল শুক্কুর, কর্ণফুলী থানার আসামি আওয়ামী লীগের শিকলবাহা ইউনিয়নের যুবলীগের সংগঠক মো. শহিদুল ইসলাম (৩২), আকবরশাহ থানার আসামি মো. ইকবাল আহাম্মেদ আলভী (২১), ইপিজেড থানার আসামি মো. সাইফুল ইসলাম (২৫), মনছুর আলম (৩৫), বাকলিয়া থানার আসামি মো. তৈমুর শাহ (৪০), মো. হাসেম (৩১), মো. আকবর হোসেন (৩০)।

পটিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কসহ মো. আনিসুল ইসলাম (৩১), মো. আরিফ হোসেন (২৪), মো. শহিদুল ইসলাম শাওন (২৪), তুহিন মুরাদ (৩২), মো. মাহিম (১৯), চান্দগাঁও থানার আসামি মো. দিদার (৩৯), মো. ইমরান হোসেন (৩২), পতেঙ্গা মডেল থানার আসামি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয়কর্মী মো. ওমর ফারুক (৩২), খুলশী থানার আসামি মো. জাবেদ আফসার চৌধুরী (৪৭) ও মো. আব্দুর রহিম (৩৪)।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ