23 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কুবির নজরুল হলের নতুন প্রভোস্ট মোহাম্মদ নাসির হুসেইন

কুবির নজরুল হলের নতুন প্রভোস্ট মোহাম্মদ নাসির হুসেইন


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম  হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন। সোমবার (০৫ ফেব্রুয়ারী ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তি মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের  প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক এর মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর পরিবর্তে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনকে উক্ত হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ নাসির হুসেইন বলেন, হলের নিয়ম শৃঙ্খলা এবং হলের নিয়ম নীতি  ছাত্রদের দেশ, ইউনিভার্সিটি যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে মিল রেখে যেন শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে সে বিষয়ে কাজ করব।

এসময় উক্ত হলের অনিয়মিত ডায়নিং ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি আজকেই জয়েন করেছি, আগামীকাল হলে যাব, শিক্ষার্থী, প্রশাসন সবার সাথে আলোচনা করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

বিএনএনিউজ/আদনান/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার