20 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ধেয়ে আসছে দু’টি শৈত্য প্রবাহ!

ধেয়ে আসছে দু’টি শৈত্য প্রবাহ!

ধেয়ে আসছে দু’টি শৈত্য প্রবাহ!

বিএনএ ডেস্ক : বৃষ্টির পর কুয়াশা কেটে সূর্যালোকের উত্তাপে সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। কনকনে শীতের তীব্রতা খানিকটা হ্রাস পাওয়ায় ফাগুনের নাতিশীতোষ্ণতা অনুভূত হচ্ছিল।

https://youtu.be/2-y1tQv8eZ8

কিন্তু আবহাওয়া অধিদপ্তর দুঃসংবাদ দিয়ে বলেছে, এখনি শীতকে বিদায় বলার সময় আসেনি। আবারও দেশের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিন বিভাগের ২৮ জেলায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। রংপুর-রাজশাহী বিভাগে তাপমাত্রা বেড়ে কিছুটা স্বস্তির পরশ দিয়ে ফের শীত দাপট দেখাতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান আজিজুর রহমান দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানান, সহসা শীত বিদায় নিচ্ছে না। ফেব্রুয়ারি মাস জুড়ে  দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে  এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।  এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুই দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ক্রমান্বয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। চলতি ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, শীতের তীব্রতা আর থাকবে না; তবে শীত একদম বিদায়ও নিচ্ছে না।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ গতকাল জানান, আজ রবিবার থেকে আবারও দেশের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভোর ৬ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে সামান্য পরিমাণে বৃষ্টি হবে। সকাল ৯ টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকার বেশিরভাগ জেলার ওপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার প্রবল আশঙ্কা রয়েছে।

তিনি জানান, ১০-২০ ফেব্রুয়ারির মধ্যে নতুন আর একটি পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিএনএ/ শামীমা চৌধুরী শাম্মী, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা